গোপালগঞ্জে ১৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের চেয়ারম্যান নির্বাচিত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ২০:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:০৫

গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রবিববার মনোনয়নপত্র প্রত্যাহারের  শেষ দিনে ওই ১৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলকারীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন ওই ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন বলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জ

মনোনয়নপত্র প্রত্যাহারের পর আওয়ামী লীগ মনোনীত লতিফপুর ইউনিয়নে ফকরুল ইসলাম, দূর্গাপুরে নাজিব আহম্মেদ নাজিব, বোড়াশীতে এম.এম মনির আহম্মেদ ননী, কাঠিতে মো. বাচ্চু শেখ,  কাজুলিয়াতে মাখন লাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধুরী টুটুল, শুকতাইলে মো. শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় অ্যাডভোকেট সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মন্ডল, সাহাপুরে সুবোধ চন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস, উলপুরে মো. কামরুল হাসান বাবুল মোল্লা একক প্রার্থী রয়েছেন। এরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন।

এ উপজেলার মাঝিগাতী, পাইককান্দি, উরফি, চন্দ্রদিঘলিয়া, জালালাবাদ, গোপীনাথপুর ও নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সব ইউনিয়নেই সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবেও বলে জানান ওই কর্মকর্তা। আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম