মন্দিরে পাহারা দেওয়া লোকদের ওপর হামলার ঘটনায় আ.লীগের ৩০ নেতাকর্মী কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ২৩:০০ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:০০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা গৈড্যা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আয়শা আক্তার এ আদেশ দেন।

এর আগে বিএনপি কর্মী মেহেদী হাসান ৪৬ জনকে আসামি করে মামলা করলে বুধবার (২ অক্টোবর) আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকালে বিএনপিকর্মী মেহেদী হাসানসহ ভেদরগঞ্জ পৌরসভার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারত বিএনপি নেতাকর্মীদের ওপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জব্বার রাড়ীর নেতৃত্বে হামলার ঘটনায় মামলা করা হয়।

সেই মামলায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী ইয়াছিন মৃধা, হক সরদার, নাছির সরদার, ইব্রাহিম শিকদার, বাবুল হাওলাদার, মাহাবুব, আবু বক্কর সরদার, আশিক হাওলাদার, হারুন বেপারী, শাহাদাত রাড়ী, তাহের হাওলাদার, আবুল মাদবর, ফারুক সরদার, রুবেল মীর, জুয়েল মৃধা, শাকিল বেপারী, রনি ভূঁইয়া, মেহেদী সরদার, মুজাহিদ মাঝি, শাহআলম হাওলাদার, অশ্রু হাওলাদার, সায়েদুর রহমান, আশিক, সুজন মুন্সি, ইপু তালুকদার, শহিদ হাওলাদার, জসিম চৌকিদার, আ. রব মৃধা, রুহুল মৃধা, মোসলেম উদ্দিন চৌকিদার আদালতে হাজির হয়ে জামিন চাইলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানাগেছে, গত ৬ আগস্ট সকালে বিএনপিকর্মী মেহেদী হাসানসহ ভেদরগঞ্জ পৌরসভার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর আওয়ামী লীগ নেতা জব্বার রাড়ীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মন্দির ভেঙে ফেলার হুমকি দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে আওয়ামী লীগ নেতা আবুল মাদবর, নুরে আলম, শামিম চোকদার, শাহ আলম হাওলাদারসহ ৪৬ জন হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৮ লাখ টাকার চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করে। পরে গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি