গাজীপুর থেকে আসছিলেন বাড়ি, কুয়াকাটা সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ২৩:১৭আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:১৭

কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় জসিম উদ্দিন (২৩) নামে এক যুবককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করে তুলাতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত জসিম উদ্দিনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলীতে বলে জানা গেছে। তার বাবার নাম শাহ আলম।

হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে কুয়াকাটা সৈকতের তীরে ফেরার সময় জসিম উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। আমরা প্রথমে পাগল ভেবেছি। পরে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধ অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত উদ্ধারের পর পরিচয় দিয়েছেন।

জসিম উদ্দিনের মা বিলকিস বেগম মোবাইল ফোনে জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে। মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি আসার উদ্দেশ্যে গাড়িতে ওঠে। ‌এরপর থেকে যোগাযোগ হয়নি। মোবাইল নম্বর বন্ধ ছিল। এখন শুনতে পেলাম কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্রে আছে। আমরা বাড়ি থেকে তার কাছে আসতেছি।

কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুমসাদ সায়েম পুনম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়ায় পাঠানো হবে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান