মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

রাজবাড়ীর পাংশা উপজেলার পাছপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ছয় থেকে সাতটি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করেছে ডাকাত দল। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। যানবাহনের যাত্রীদের কিছু খোয়া যায়নি।

ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী একটি জাতীয় দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন। তিনি শনিবার রাত ২টার দিকে ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রী ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের পাঁচ-সাতটি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ও দামি মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’

এ বিষয়ে রবিবার সকালে কে এম আর শাহিন বলেন, ‘ঢাকা থেকে ফেরার পথে একই ফেরিতে আমরা নদী পাড়ি দিয়ে কুষ্টিয়া ফিরছিলাম। বহরে থাকা সব কটি গাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার সীমান্তবর্তী মাছপাড়ার আমতলী কবরস্থান এলাকায় পৌঁছালে সামনে থেকে সড়কে কয়েকটি গাছ ফেলে ডাকাত দল। এ দৃশ্য দেখে আমি পাংশা ও খোকশা থানায় খবর দিই। গাছ ফেলায় সড়কে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। প্রায় ১০ মিনিটে ডাকাত দল চারটি পণ্যবাহী ট্রাক, একটি কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার ও একটি বাসে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। চালকদের সঙ্গে কথা বলে জানতে পারি, ডাকাতরা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকের চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৪০ হাজার টাকা, কুষ্টিয়াগামী কাভার্ডভ্যান চালকের ৭০০ টাকা ও প্রাইভেটকারের যাত্রীদের থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায়। অন্যান্য যানবাহন থেকে কী পরিমাণ লুট হয়েছে, তা জানতে পারিনি।’

দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার আবু জাফরসহ স্থানীয় কয়েকজন বলেন, পাংশার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলা কবরস্থানের সামনে ডাকাতি হয়েছে। এক সপ্তাহ আগেও রাত ২টার দিকে পাংশার গান্ধিমারা হাইওয়ে থানার কাছাকাছি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় ডাকাত দল।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘শনিবার রাত আড়াইটার দিকে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকশা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী