স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলার আসামি

কারা হেফাজতে গোপালগঞ্জ আ.লীগ নেতার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৪

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামি আলিমুজ্জামান চৌধুরী জেল হেফাজতে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলিমুজ্জামান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

পরে পুলিশ সদস্যের একটি টিম তাকে প্রথমে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেও তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসকরা তার পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে বিকালে ঢাকায় নিয়ে প্রথমে কারাগারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কর্তৃপক্ষ। এরপর রাতে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বজনরা জানান, গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরে আলিমুজ্জামান স্ট্রোক করার পর থেকে প্রতিটা জায়গায়ই নানানভাবে কর্তৃপক্ষ সময় ক্ষেপণ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং চিকিৎসার অভাবে ঢাকায় কারাগারের মধ্যেই তিনি মারা যান। এর আগে, সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সে খবরও যথাসময়ে দেওয়া হয়নি পরিবারের সদস্যদের।

তারা আরও জানান, গত ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর ছবি ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালে আলিমুজ্জামান চৌধুরীর ঘোনাপাড়ার মার্কেট এবং বাড়িতে বিএনপির লোকজন হামলা করে। হামলার একপর্যায়ে আলিমুজ্জামান চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়। তিনি ওই অবস্থায় থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাকেই গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার নিহত হন।

এ ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নাম উল্লেখ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান। এ ছাড়া এই মামলায় ৩২০০ জনকে আসামি করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান চৌধুরীকে কয়েকদিন আগে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ, রিমান্ড শেষে তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান