ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ দেখে পালাতে গিয়ে ৪ জন আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১০:২২আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২

সম্প্রতি সরকার কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মিয়াপাড়ায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান বিক্ষোভকারীরা।

পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে পুলিশ। আটকদের গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চার জনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল। এ সময় সদর থানার টহল পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালায় বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী