হাতব্যাগ থেকে ১২৩ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিসপোজাল ইউনিট

শরীয়তপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ২০:১৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:১৪

শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগে ১২৩টি ককটেল উদ্ধার করে বিস্ফোরিত করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ককটেল উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে উদ্ধারকারী দলের সদস্যরা।

এর আগে, সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন তারা।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু ককটেল বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যায় ডিএমপি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

ভেদরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, ‘কিছু দুষ্কৃতকারী রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেলভর্তি দশটি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। পুরো এলাকা নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়। পরে ডিএমপি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট এসে ব্যাগগুলো উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে ১২৩টি ককটেল পাওয়া যায়। এরপর ৩০০ গজ দূরে বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে ককটেলগুলো বিস্ফোরিত করে। দুষ্কৃতকারীরা কী উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি