মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭শ’ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ১১:৪৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১১:৫৯

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাতশ’ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গজারিয়া কোস্ট গার্ড মেঘনা নদীতে এম.ভি জামাল-১ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এ সকল নিষিদ্ধ জাটকা জব্ধ করে।

জাটকা

গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম.ভি জামাল-১ এ  অভিযান চালিয়ে ৭ টি বড় ড্রামে রাখা সাতশ’ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রীবোঝাই থাকায় লঞ্চটি ছেড়ে দিতে হয়।

তিনি আরও জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম