মির্জাপুর থানায় রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী, ফাঁসির দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২১:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২১:৪৮

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় নেওয়া হয়। বিকালে থানার সামনে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় আন্দোলনে গুলিতে আহত হয়ে মারা যান কলেজছাত্র ইমন। ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টাঙ্গাইলের জেলহাজত থেকে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে আনে মির্জাপুর থানা পুলিশ। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল সাড়ে ৩টার দিকে তার ফাঁসির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মির্জাপুরের পুরোনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানার ফটকে অবস্থান নেন তারা। এ সময় আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের পর থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্যসচিব হাবিব সিকদার, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী বক্তৃতা করেন। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল জেলহাজত থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। আগামী মঙ্গলবার তার জিজ্ঞাসাবাদের সময় শেষ হবে।

/এএম/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু