স্ত্রীর লাশ নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামীর

সাভার প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৭:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়িতে স্ত্রীর লাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও পাঁচ জন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার স্ত্রীর লাশ নিয়ে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর লাশ নিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এ সময় ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম