আসামি ধরতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ কর্মকর্তা

ফরিদপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ২২:৫৪আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:৫৪

ফরিদপুরে শহরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার পুলিশ। আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদারসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত অপর পুলিশ কর্মকর্তার নাম কর্ণ কুমার হালদার। তিনি একই থানায় এএসআই পদে কর্মরত আছেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর (৩০) বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। রাব্বী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের বাসায় যায়। এ দলে ছিলেন এসআই ফাহিম এবং দুই এএসআই কর্ণ ও সেলিমুজ্জামান। বাড়িতে গিয়ে তাকে আটক করেন। নিয়ে আসার সময় তারা প্রতিরোধের মুখে পড়েন।

এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারে। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্য আহত হন। ফাহিম ও কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান সাংবাদিকদের বলেন, রাব্বীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া যে ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী