আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৮

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন রায়পুরার চান্দেরকান্দি এলাকার মানিক মিয়া (৫৫) ও কল্পনা বেগম ( ৩২)। এর মধ্যে, মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য। অপরদিকে, আহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে গত কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছিল। তারই জেরে আজ সকালে ২ গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় হারুন গ্রুপের সমর্থকদের কোপের আঘাতে রুবেল গ্রুপের ২ জন নিহত হন। এ ছাড়া আহত হওয়া ১০ জনের সকলেই রুবেল গ্রুপের সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত ৫ জন গুলিবিদ্ধ বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গুলির বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করেনি।

নিহতদের স্বজনের দাবি, দেশি অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি আহত ও নিহতদের গুলি করা হয়েছে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে কী ঘটেছে তা পরে জানা যাবে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান