টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ২২:০৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:০৮

মাদারীপুরে টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র শান্ত ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদকাসক্ত কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ডিসির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে পথচারী ও স্থানীয়রা মিলে গুরুতর আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুদি দোকান বন্ধ করে ইমাম ফকির নামের এক যুবক বাড়ির দিকে যাচ্ছিলেন। এর মধ্যে সোহান ফকির ওই যুবককে উদ্দেশ্য করে চোখের ওপরে টর্চলাইটের আলো দেন। চোখের থেকে থেকে লাইটের আলো নিচে নামাতে বলায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসেন। একপর্যায়ে এ বিষয়টি ইমামের পরিবার সোহানের পরিবারকে জানালে সোহান আরও ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে নিয়ে ওই ছেলেকে মারধর করেন। পরে উভয়ের পরিবার ও স্থানীয়রা মিলে বিষয়টি মীমাংসা করে দেয়।

বিষয়টিতে আরও বেশি ক্ষুব্ধ হয়ে সোহান ফকির ইমামের চাচাতো ভাই শান্ত ফকিরকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানান, ওই সোহান ফকির মাদকাসক্ত তার পরিবার কয়েকটা মামলার আসামি। তারা মানুষদের সঙ্গে শুধু শুধু মারামারি ও সব সময় খারাপ আচার-আচরণ করে। ঘটনার উপযুক্ত বিচার চায় পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত সোহান ফকিরকে বারবার ফোন করলেও কোনও সাড়া মেলেনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম