নরসিংদীতে তিতাসের ইঞ্জিন বিকল, আপ লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নরসিংদী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে তিতাস কমিউটারের ইঞ্জিন বিকল হয়েছে। এতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এক ঘণ্টা ট্রেনটি আটকে থাকে।

এ সময় ঢাকা চট্টগ্রাম রেলপথের আপ লাইনে অর্থাৎ ঢাকা অভিমুখে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে সব ধরনের ট্রেন চলাচল।তারপর অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্যে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বিকল হওয়ায় দুর্ভোগে পড়েন নরসিংদী ও ঢাকাগামী যাত্রীরা।

স্থানীয়রা জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশনের আউটারে এসে হঠাৎ থেমে যায়। এরপর কয়েক দফা চেষ্টা করেও সেটির ইঞ্জিন চালু করা যায়নি।

আমিরগঞ্জ ও খানাবাড়ি রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার জসিম বলেন, এগারো সিন্ধুরের ইঞ্জিনের সাহায্যে তিতাস ট্রেনটিকে নরসিংদী স্টেশনে নিয়ে রাখা হয়েছে। ঢাকা থেকে রিলিফ ইঞ্জিন আসার পর সেটি ঢাকায় নেওয়া হবে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান