ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগের বহিস্কৃত নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০১:০৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০১:০৯

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের বহিস্কৃত নেতা ইকরাম হোসেন তূর্যকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বিনোদপুরস্থ চালপট্রি এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত তূর্য সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গত মাসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগে তূর্য ও মুন্সীগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবাজ মোল্লা আসিককে (২৭) বহিস্কার করে জেলা ছাত্রলীগ।
মামলার নথি সূত্রে জানা যায়, সদর উপজেলার ফিরিঙ্গি বাজারের বাড়ি থেকে কলেজে আসা-যাওয়ার পথে অভিযুক্ত আসিক ও তূর্য ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এরপর গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় আসিক ও তূর্যের নেতৃত্বে ৫/৬ জন বখাটে ওই ছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এ সময় ওই ছাত্রীর ভাই ও বোন তাকে উদ্ধার করতে গেল তাদেরকে পিটিয়ে আহত করে বখাটেরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ওই দিন রাতে বখাটেরা ভুক্তভোগীর বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে।
এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে ছাত্রলীগের বহিস্কৃত ওই দুই নেতার বিরুদ্ধে মামলা করেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম