ব্যাংক কর্মকর্তা হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলেসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১৪:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৪:১৫

গাজীপুরগাজীপুরে মো. গিয়াস উদ্দিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোণ্ডা এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের গাজীপুরের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্তব্যরত ছিলেন।
আটককৃতরা হলেন নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তার (৪০)।
নিহতের ছোট ভাই ইসলামী ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, গিয়াস সম্প্রতি  এলপিআর ছুটিতে ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। স্ত্রী ও ছেলে টাকা-পয়সা নিয়ে প্রায়ই গিয়াসের সঙ্গে বিবাদ হতো এবং তাকে মারধর করতো।

তিনি আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে গিয়াস উদ্দিন তার আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ও সন্তান মিলে তাকে হত্যা করতে পারে। রাত সাড়ে ১১টার দিকে তিনি খবর পান যে তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পরে রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, গিয়াস উদ্দিনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

শনিবার সকালে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মর্গে এসে লাশের সুরতহাল করেন। তিনি জানান, নিহতের ঘাড়ে সুই জাতীয় বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, সন্তানসহ তিনজকে আটক করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের