বিদ্রোহী প্রার্থী হওয়ায় শ্রীনগরে তিন আওয়ামী লীগ নেতা বহিষ্কৃত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ২০:০৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২০:০৭

ইউপি নির্বাচন-২০১৬ দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের শ্রীনগরে তিন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার এই বহিষ্কার আদেশ শ্রীনগরে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন।
বহিষ্কৃতরা হলেন পাটাভোগ ইউপি’র  বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, তন্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলী আকবর, বাঢ়ৈখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী সেলিম হোসেন তালুকদার।
১৮ মার্চ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি আজ শনিবার উপজেলা আওয়ামী লীগের হাতে পৌঁছালেও বিদ্রোহীরা এখনও এই চিঠি হাতে পাননি বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন।

উল্লেখ্য, বহিষ্কৃত এই তিন নেতা স্ব স্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

এদিকে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে জরিমানা ও এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ ও মোটর শোভাযাত্রা করায় উত্তর বালাসুর গ্রামের মো. দিদার (২৬) ও হাতার পাড়া গ্রামের মো. সবুজ (২৩) নামে দুইজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, রাঢ়িখাল ইউপি আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারেক খানকে মোটর শোভাযাত্রা করে নির্বাচনি প্রচারণা চালানোয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের