গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০০

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা কমপক্ষে ১৫ জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...।’

জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এদিন রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার নামে ১০০-১৫০ জন ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর করতে থাকেন এবং অগ্নিসংযোগের চেষ্টা চালান। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাকচিৎকার শুরু করেন। ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ১৬-১৭ জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হন তারা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ‘১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল