গাজীপুরে দুই কারাগারে দুই কয়েদির মৃত্যু, তদন্তে কমিটি

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪

গাজীপুরের দুই কারাগারে দুই কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডিআইজি প্রিজন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে গাজীপুর জেলা কারাগারে ও অপরজনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এই দুই ঘটনা ঘটে।

কয়েদির ওমর ফারুক (৩৩) গাজীপুর জেলা কারাগারে ও দুলাল উদ্দিন (৫২) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ মারা যান।

ওমর ফারুক জেলার কাপাসিয়া উপজেলার টোকা ইউনিয়নের বীর উজ্জলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ২০১৯ সালের কাপাসিয়া থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং সম্প্রতি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধরের মামলারও আসামি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কয়েদি দুলাল উদ্দিন একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে। তিনি কাপাসিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

গাজীপুর জেলা কারাগারে জেল সুপার রফিকুল কাদের জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ওমর ফারুক কারাগারের সেলে বন্দি থাকা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি কারারক্ষীদের নজরে এলে তাকে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দেন। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তার মৃত্যুর সনদে ব্রড ডেথ বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় ডিআইজি প্রিজন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আল মামুনকে প্রধান করে অপর দুই সদস্যরা হলেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম এবং কিশোরগঞ্জ কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বলেন, বন্দি দুলাল মিয়া কাপাসিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েকবার তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়েছে। গত বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি এই কারাগারে আসেন। সোমবার রাত ১১টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম