ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো দুই ভাইয়ের

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে, রাত ৮টায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়।

নিহতরা হলেন- উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) এবং শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২৩)। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী জানান, দুই ভাই স্থানীয় শৈলাট বাজার থেকে পাশের ভালুকা উপজেলার কাচিনা বাজার যাচ্ছিল। শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টায় রিয়াদ এবং রাত ১১টায় অনিক মারা যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান