গোপালগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৫:৫৭ আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৫:৫৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাটির খেলনা (পুতুল) দেওয়ার কথা বলে বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে এক যুবকের বিরুদ্ধে। 

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিলছাড়া গ্রামের তরু মোল্লার ছেলে আকাশ মোল্লা (১৮)। এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারকে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখায় স্থানীয় প্রভাবশালীরা এবং নানা উপায়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেন তারা। তবে ঘটনার পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার শিশুর বাবা শরিফুল মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ বিকালে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী যুবক আকাশ মোল্লা মাটির খেলনা দেওয়ার কথা বলে পাশের একটি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলে ঘটনা বলে। 

বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান বলেন, মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটির চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি