চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি

মাদারীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ০২:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৮

মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা (৭০) নামের এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় সৈকত ঢালী নামে একজনকে আটক করেছেন গ্রামবাসী।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদ মোল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের  বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। আটক সৈকত ঢালী (৩৫) শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের কেরানীবাট ঢালীকান্দি এলাকার আদম ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে সাাইদ মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাইদ মোল্লার ভ্যানটি উদ্ধারে নামেন। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নয়। 

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান