১৭ বছর মানুষ কোনও উৎসব পালন করতে পারে নাই: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২১:৫৮ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:০২

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনও উৎসব ও দেশীয় সংস্কৃতি, খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারে নাই। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১-কে যেমন দখল করে তারা প্রত্যেক দিন চেতনা বিক্রি করে খেতো। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।’ 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই দেশ কারও বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছেন। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছেন। নিজে একজন আপসহীন হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতির সন্তান। তিনি তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব, আমরা চাই এই বছরটি হোক গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।’

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম রাজ প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি