‘সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি’

সাভার প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৫:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:১১

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দলের  আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদ জাতীয় স্মৃতিসৌধের এই শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় আহ্বায়ক রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারও সঙ্গে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এ সময় ২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান রফিকুল আমীন।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রথম দিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন। আগামী দিনের পথ চলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী