স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১০:২৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:২৯

গোপালগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও ভাঙচুরের মামলায় শেখ বুলবুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের হরিদাসপুর নামক গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর থানায় আনা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও ভাঙচুরের মামলায় এজাহারনামীয় ৬ নম্বর আসামি শেখ বুলবুল ইসলাম। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিল।

তিনি আরও বলেন, ‘শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে উক্ত আসামিকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী