আইএফআইসি ব্যাংকের এক শাখার সব কর্মকর্তা-কর্মচারী অজ্ঞান, হাসপাতালে ভর্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৮:৩৩ আপডেট : ০১ জুন ২০২৫, ২০:০৩

আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার ম্যানেজারসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই বমি করছিলেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

রবিবার (১ জুন) দুপুরে উপজেলা সদরের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। ছয় কর্মকর্তা-কর্মচারীকে বাজিতপুর উপজেলার ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ধারণা, ব্যাংক লুট করতে অপরাধী চক্র কর্মকর্তা-কর্মচারীদের ওপর কোনও কিছু প্রয়োগ করে অচেতন করে থাকতে পারে। ব্যাংক থেকে টাকা লুটেরও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, তিন বছর ধরে হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংকের শাখায় ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয় জন। রবিবার দুপুর ১টার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও যার যার অবস্থানে পড়ে ছিলেন। তারা সবাই বমি করছিলেন। পরে গ্রাহকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখতে পান ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয় জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন, দুজনের মধ্যে ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। আমাদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের অচেতন করা হয়েছে।

কিশোরগঞ্জের (ভৈরব সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে আমিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঘটনা ঘটে বলে ধারণা করছি আমরা। প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চার জন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি বাজিতপুর আইএফআইসি ব্যাংক শাখার তত্ত্বাবধানে চলছে। এজেন্ট ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে, তা ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে তদন্ত করে নিশ্চিতভাবে জানা যাবে। প্রাথমিকভাবে বিষয়টিকে ফুড পয়জনিং বা অপরাধী চক্র কোনও কিছু ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ব্যাংকের ভেতরে কেমিক্যালের তীব্র দুর্গন্ধ পেয়েছি আমরা। যারা ব্যাংকে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম