আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৫, ২২:০০ আপডেট : ০৭ জুন ২০২৫, ২২:০০

গোপালগঞ্জ জেলার সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাটি এ ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি নামক গ্রামে।

আজ পবিত্র ঈদুল আজহার দিনে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে একই গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে আজিজ চৌধুরী মারা গেছেন। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সঙ্গে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ শনিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে চলা এই সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে মারাত্মক জখম ৩০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে মোল্লাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক