নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৮:৫৪ আপডেট : ১২ জুন ২০২৫, ১৮:৫৪

ফরিদপুরের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সীমান্তঘেঁষা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- জেলার মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজারসংলগ্ন নওপাড়া গ্রামের মুদি দোকানি সুমন শেখের দুই সন্তান তানহা (৭) আবু তালহা (৫)।

ঈদের দুই দিন পর মা মিতা বেগমের সাথে নানাবাড়ি সালথা উপজেলার বাহিদদিয়া গ্রামে বেড়াতে আসে তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লোকচক্ষুর আড়ালে নানা মতিয়ার মাতুব্বর বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবু তালহা। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায়। প্রতিবেশী এক নারী তাদের পুকুরে নামতে দেখে কিন্তু কিছু সময় পর তাদের সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা আজাদ তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্তা পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি সালথা উপজেলার মধ্যে ঘটেছে, তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা সালথা থানা পুলিশ গ্রহণ করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি