ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৪ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৩:৪৭আপডেট : ১৪ জুন ২০২৫, ১৩:৪৭

অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

শুক্রবার (১৩ জুন) দিনগত মধ্যরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে আবার কখনও ধীরগতিতে চলাচল করছে যানবাহন। শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকেও একই চিত্র দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার দিনগত মধ্যরাত থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুসহ সড়কের বিভিন্ন এলাকায় একাধিক গাড়ি বিকল হয়। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। এতে টোল আদায় ধীর গতির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

আবার সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে যানবাহন ঠিক গাড়ি চলাচল করতে না পারায় টাঙ্গাইল অংশে যানজটের কারণে ধীরগতি তৈরি হয়। এ কারণে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে এলেঙ্গা থেকে যমুনা সেতুপূর্বপাড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। তবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ যানজট নিরসনে কাজ করছেন।

যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় কারণে সারা রাতই সেতু দিয়ে যানবাহন চলাচলের ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ জানান, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক স্বাভাবিক হচ্ছে। এখন কোথাও যানজট নেই।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী