আসামি ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ২০:১৩আপডেট : ১৪ জুন ২০২৫, ২০:১৩

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া সড়কের সোতাশি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. বোরহান উদ্দিন (৩৬)। তিনি মাগুরার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বোরহান যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর ধরে মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা ও মহম্মদপুর থানা কাছাকাছি এলাকা হওয়ায় শনিবার সকালে এসআই বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বোয়ালমারীতে আসছিলেন। সোতাশি সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হয়তো মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাথার পেছনে আঘাত লেগে রক্তক্ষরণ হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পথিমধ্যে দুর্ঘটনায় মারা গেছেন।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এসআই বোরহান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এএম/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
মহাসড়কেই উল্টে গেলো বাস
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল