গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৮:০৪ আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:০৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং ডেমন বয়েজ’ গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) এবং দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ডেমন বয়েজের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে সেনাবাহিনী। এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি