নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ০২:৪৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:৪৬

নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল আবেদিন রিজভী (৩৬) শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ব্রাহ্মন্দীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তারা গিয়ে রিজভীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত ১২টার দিকে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে৷ এ সময় ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সামনে থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, রায়পুরার হাসনাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা করতে শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসেন রিজভী এবং তার লোকজন। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে। ডিশ ব্যবসায়ী রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি