আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ

ফরিদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১৭:৪৬আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮:১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার ফরিদপুরের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জে এই ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। আমরা আবার গোপালগঞ্জ যাবো, গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণভাবে মুজিববাদ থেকে মুক্ত করে তবে ফিরবো। আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি, কোনও সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেফতার করতে হবে।’

তিনি বলেন, ‘সেখানে চার জন মানুষ বিচারবহির্ভূতভাবে মারা গেছে, আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দুইটা ৪০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন। ফরিদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা এতে সভাপতিত্ব করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৫ আগস্ট বলেছিলাম বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। কিন্তু এখনও তাদের গ্রেফতার করা হচ্ছে না। প্রশাসনের ভেতর তাদের দোসর রয়েছে। আমি তাদের বলতে চাই, অপরাধীদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। এখনও সময় দিচ্ছি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেফতার করুন।’

তিনি বলেন, ‘যারা ভেবেছিল এই জুলাই পদযাত্রাকে বাধা দিয়ে থামিয়ে দেবে, তারা ভুলে গেছে কাদের সামনে দাঁড়িয়েছে। যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে, তারা এসব হামলা বাধায় ফিরবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই আমরা ঘরে ফিরবো। দেশবাসীর কাছে আমাদের ওয়াদা, আগামী ৩ আগস্টের মধ্যেই সব জেলার পদযাত্রা শেষ হবে। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা ইশতেহার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবো।’

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি