গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৫:০১আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:০১

আদালতের নির্দেশে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত তিন জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার ও রমজান কাজির লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়। পরে তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশ কবরস্থান থেকে উত্তোলন কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ও রন্টি পোদ্দার। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ (ক্রাইম অ্যান্ড অপস্) গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান, এসআই মুরাদ, এসআই শহিদুল ইসলাম, এপিবিএন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলন করা হয়েছে।

এর আগে, গত বুধবারের সংঘর্ষে নিহত চার জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর থানার এসআই মুরাদ হোসেন ও এসআই শহিদুল ইসলাম উক্ত রমজান কাজী ও ইমন তালুকদারের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয‍্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হবে। অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক আছে।

ময়নাতদন্ত শেষে তিন জনের মরদেহ আজ পুনরায় দাফন করার কথা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী