বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে কখনও ক্ষমা করবে না: নাহিদ ইসলাম

সাভার প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ০৮:৩৩আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে কখনও ক্ষমা করবে না। কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে। কোনোদিন ক্ষমা করবে না কোনও ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে।’ এ ছাড়া আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দলের ইশতেহার ঘোষণার কথাও জানান তিনি।

বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ে অনুষ্ঠিত এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সাভার-আশুলিয়া গণ-অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনের। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী; এদিকে সাভার-আশুলিয়া, ওদিকে গাজীপুর-টঙ্গী। আপনারা প্রতিবাদ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নেমে আসার সাহস পেয়েছিল। এই সাভার-আশুলিয়ায় গণ-অভ্যুত্থানের সময় আমরা জানি, কী নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল। আশুলিয়ায় শহীদ সজলকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে। ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের দোসররা ঠিক এভাবেই সারা বাংলাদেশে নিপীড়ন চালিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এ উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি, এই পাঁচটি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। কারণ, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই গণ-অভ্যুত্থানে আমাদের শক্তি জুগিয়েছিল। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই; সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই; দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘আমরা ৩০ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে-প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে, সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি, এই জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো যায়নি। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে এই জনস্রোত থামানো যাবে না।’

এ ছাড়াও পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের