আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি: তাসনিম জারা

সাভার প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ০৯:১৬আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯:১৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন ধারার রাজনীতি করতে এসেছে উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমরা আর পুরনো রাজনীতির সংস্কৃতিতে ফেরত যাবো না।’

বুধবার (৩০ জুলাই) রাতে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ে অনুষ্ঠিত এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কোনও প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকবে, মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি—সেই রাজনৈতিক সংস্কৃতিতে আর ফেরত যাবো না। আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি।’

তাসনিম জারা বলেন, ‘আমরা এমন ধরনের রাজনীতি করবো, যেখানে তরুণরা সক্রিয় অংশগ্রহণ করবে। এমন রাজনীতি করবো, যাতে তরুণরা আবার রাজনীতিবিমুখ হয়ে না পড়ে। যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা আপনাদের সমস্যার কথা শুনেছি। আমাদের রাজনীতি হবে আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি।’

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তরুণরা বিপুল উৎসাহ নিয়ে এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণরা দেশ নিয়ে ভাবছেন, স্বপ্ন দেখছেন, পরিবর্তনের জন্য কাজ করার চেষ্টা করছেন। একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে। অনেকে এটা বুঝতে পারছেন না, কিন্তু এটাই বাস্তব—আমরা এটাই দেখে এসেছি এবং এটা আমাদের লালন করতে হবে।’

দেশে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা লালন করতে হবে উল্লেখ করে তরুণ এই নারী নেত্রী বলেন, ‘তরুণরা যদি আবার রাজনীতিবিমুখ হয়ে যায়, স্বপ্নভঙ্গ হয়, তাহলে দেশ আবার সংকটের মুখে পড়বে—সেটা হতে দেওয়া যাবে না। আমরা এমন ধরনের রাজনীতি করবো, যেখানে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’

প্রবাসীরাও রাজনীতিতে অংশগ্রহণ করবেন—এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বলছি, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠান, তারা যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। আমরা এমন রাজনীতি করবো, যেখানে শুধু নিজের স্বার্থের জন্য রাজনীতি করা হবে না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন জনগণের স্বার্থে। আমরা যখন এসব বলি, তখন বলা হয়, এই বাংলাদেশে এসব পরিবর্তন হবে না। বাংলাদেশ যেমন ছিল তেমনই নাকি চলবে। আমরা জানি চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়। আমরা আপনাদেরকে নিয়ে ইতিহাস বদলাবো।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, ঢাকা জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু