পাংশায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৬ আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৬

রাজবাড়ীর পাংশায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতে মৃতরা হলেন- পাংশা উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) ও একই গ্রামের আরিফ শেখের ছেলে তামিম (১৩)। তামিম পড়ালেখার পাশাপাশি মাঠে কৃষিকাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মাঠে পাট জাগ দিতে যায় আনোযারা বেগম-তামিমসহ বেশ কয়েকজন কৃষক। সন্ধ্যা ৬টার দিকে প্রচণ্ড বজ্রাঘাত শুরু হয়। এতে আনোয়ারা ও তামিমসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, ‘বিকালে আমার ইউনিয়নের বেশ কয়েকজন কাচারিপাড়ার মাঠে কাজ করতে যায়। সন্ধ্যায় বজ্রাঘাতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে আনোয়ারা ও তামিম মারা গেছেন।’

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, ‘বজ্রাঘাতে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে আনোয়ারা ও তামিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বজ্রাঘাতে আনোয়ারা ও তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম