পাংশা উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩০

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খন্দকার সাইফুল ইসলাম। রাত সোয়া আটটার দিকে রাজবাড়ী সদর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

খন্দকার সাইফুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাকে রাজবাড়ী সদর থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। রাজবাড়ী জেলা পুলিশের পাশাপাশি সব থানা-পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি