বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৩:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩:০৪

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে বিক্ষোভ করেছেন। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইন অবরোধ করেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বুধবার (১৩ আগস্ট) ও আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। 
 
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভের একপর্যায়ে তারা বনলতা ট্রেন আটকে দেয়। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী