হারিয়ে যাচ্ছে নরসিংদীর ‘অমৃত সাগর’

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
২৮ মার্চ ২০১৬, ২০:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:৩৬

পুঁজির স্বল্পতা ও রোগে আক্রান্ত হওয়ায় হারিয়ে যেতে বসেছে নরসিংদীর ঐতিহ্যবাহী ‘অমৃত সাগর’ কলা। আগে জেলার বিভিন্ন জায়গায় সারি সারি বাগানে এ কলা চাষ হলেও এখন হাতে গোনা কয়েকজন কৃষক এ কলার চাষ করেন। তবে সম্প্রতি এ কলার ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে কাজ করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

অমৃত সাগর কলা

নরসিংদীর মনোহরদী উপজেলার কলাচাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত নদীবেষ্টিত হওয়ায় এ জেলার মাটি পলি ও দোআঁশ যুক্ত। আর অমৃত সাগর কলার ফলন এ ধরনের মাটিতেই বেশি হয়। তবে বর্তমানে এ অঞ্চলের মাটির গুণগত মান নষ্ট, বৈরী আবহাওয়া এবং ঝড় বৃষ্টির কারণে এ কলার চাষ কমে গেছে। এছাড়া অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি শক্ত হয়ে যাওয়ায় দেশি জাতের সাগর কলা চাষ ব্যাহত হচ্ছে।

বর্তমানে জেলার ছয়টি উপজেলার কিছু অংশে সুস্বাদু ‘অমৃত সাগর’ কলা চাষ করা হলেও এক সময় মনোহরদী উপজেলা ছিল এ কলার জন্য খুবই বিখ্যাত।

খরচ বাড়ার কারণে দিন দিন কমে যাচ্ছে অমৃত সাগর কলার বাগান

জেলা কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জেলায় ২ হাজার ১৩০ হেক্টর জমিতে কলা চাষ করা হয়। তবে শুধু মনোহরদী উপজেলায় এক হাজার হেক্টর জমিতে কলা হয়। যার মধ্যে ‘অমৃত সাগর’ কলার চাষ হয় মাত্র ৫০ হেক্টর জমিতে।

বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রোগের কারণে ফলন ভাল না হওয়ায় কৃষকরা এ কলা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানালেন কয়েকজন কৃষক।

তারা জানান, এখন তারা বারি-১ জাতের সাগর কলা চাষ করছেন। তবে ফলন ভাল হলেও স্বাদ না থাকায় এ কলার দাম অনেক কম। তাছাড়া অমৃত সাগর কলা চাষে খরচ বেশি হওয়ায় তা চাষ অনীহা তাদের।

শীলমান্দি গ্রামের কলাচাষী আবুল হোসেন বলেন, আগে ৫ বিঘা জমিতে অমৃত সাগর কলার চাষ করলেও ব্যাংক ঋণ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় তাকে কয়েক লাখ টাকা লোকসান দিতে হয়েছে। তাই কম সময়ে বেশি ফলনের আশায় এখন বারি জাতের কলা চাষ করছেন তিনি।

নরসিংদীর অমৃত সাগর কলার বাগান

আর দৌলতপুর গ্রামের কলাচাষী হাবিবুর রহমান বলেন, সরকারি সহায়তা পাওয়া গেলে আবারও এ জাতের কলা চাষের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। 

এ বিষয়ে মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঠ দিবসসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহ দিয়ে এ জাতের কলা চাষের গৌরব আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

এছাড়া কলা চাষীদের মাঝে সার ও কীটনাশকসহ সরকারি ঋণ সহযোগিতা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান তিনি।

/এআর/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি