সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ১১:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:৫১

টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝে তুরাগ নদীর বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারে দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মানববন্ধন শুরু করেন তারা। পরে টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই নির্মাণ করতে হবে।’ এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

মানবন্ধনে এই দাবির পক্ষে বক্তব্য রাখেন হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার ও বশির উদ্দিন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী