নিখোঁজের একদিন পর খালের পানিতে ভেসে উঠলো শিশুর মরদেহ

মাদারীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯

মাদারীপুরের কালকিনি উপজেলার খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু ওয়ালিদ হাসানের (৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিশুর মরদেহ খালের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করেন।

ওয়ালিদ উপজেলার চর-ফতেহ বাহাদুর এলাকার জুয়েল ব্যাপারীর ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে খালের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ। স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বিষয়টি কালকিনি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। মাদারীপুর থেকে বিশেষ ডুবুরিদল এনে খালে তল্লাশি চালানো হয় তারাও খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে শিশুর মরদেহ খালের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি