প্রতিটা শিক্ষার্থী এই ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাচল করবে: জিএস মাজহারুল

জাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেছেন, প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মচারীদের ধন্যবাদ দিতে চাই, যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই জাকসু নির্বাচনের পেছনে। শিক্ষার্থীদের প্রতি আমরা দায়বদ্ধ, যাদের ভোটে আমি এবং আমাদের প্যানেল নির্বাচিত হয়েছে। 

তিনি বলেন, শুক্রবার দায়িত্ব পালন করতে এসে যিনি আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি বলতে চাই, জাহাঙ্গীরনগরের প্রতিটা শিক্ষার্থী এই ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাচল করবে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আমরা কাজ করার পাশাপাশি আমাদের দেয়া ইশতেহারগুলো পূরণ করবো ইনশাআল্লাহ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফল ঘোষণার পর জয়ের প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য ৩৩৩৪ ভোট পেয়ে জাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। শিবির প্যানেলের মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। মোট ২৫ পদের ২০টিতেই শিবির প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী