লিবিয়ায় মাফিয়াদের গুলিতে শেষ মাদারীপুরের জীবনের স্বপ্ন

মাদারীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

যাবেন স্বপ্নের দেশ ইতালিতে, ফিরিয়ে আনবেন পরিবারের সচ্ছলতা। এমন আশা বুকে বেঁধে প্রায় ৬ মাস আগে পরিবার রেখে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পথে স্বপ্ন ছোঁয়ার জন্য লিবিয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিমিষেই শেষ হয়ে গেছে জীবন ঢালীর সব স্বপ্ন।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ খবর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জীবন ঢালীর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জৈয়ার গ্রামে পৌঁছালে পরিবারে শুরু হয় মাতম। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ঢালীর মৃত্যুর বিষয়টি লিবিয়ায় থাকা তার সফরসঙ্গীরা ফোন করে পরিবারকে নিশ্চিত করেছেন। প্রায় ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের রাসেল খানের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যায় মোস্তফাপুর ইউনিয়নের জয়াইর গ্রামের কামাল ঢালীর ছেলে জীবন ঢালী। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে এই অবৈধপথ বেছে নেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার ইতি ঘটে লিবিয়ায়। সেখানে কয়েক মাস থাকার পর গত ৮ সেপ্টেম্বর মাফিয়াদের গুলিতে নিহত হয় জীবন। তার এই মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন শোকে কাতর মা-বাবা ।

এলাকাবাসী জানান, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত দেশের বহু যুবক এভাবে জীবন হারাচ্ছেন। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে নিহতের পরিবারকে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ‘লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার অনেক যুবক দালালের খপ্পরে পড়ে জীবন দিচ্ছে। মানব পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী