টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, মানুষের ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫টি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব গ্রাহক।

এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছেন।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বিকাল সাড়ে ৪টার দিকে বলেন, ‘গ্যাস লাইনের ওপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পরপরই খুঁটি সরানোর কাজ শুরু হয়েছে। এখনও কাজ চলমান রয়েছে। এ ঘটনায় তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।’

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যায়। এতে প্রায় সাড়ে ১২ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম