ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী তরুণী, বিএনপি নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ০০:০১ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০০:০১

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার হয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণী (১৯) অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে দেলদুয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে র‌্যাব-১৪-সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ধর্ষণে অভিযুক্ত হওয়ায় শুক্রবার (১০ অক্টোবর) দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন বলেন, ‘ধর্ষণের ঘটনায় ৯ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে ইসমাইল আত্মগোপনে চলে যান। সোমবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিবন্ধী তরুণীকে গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন ইসমাইল। বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় কাউকে কিছু বলতে পারেননি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পারে। তারপর লিখে ঘটনার বিস্তারিত জানান তরুণী।

ভুক্তভোগীর মা-বাবা জানান, তাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার। কিন্তু ইসমাইল মেয়েটার জীবন নষ্ট হয়ে দিয়েছে। এর বিচার চান তারা।

কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘গতকাল রবিবার ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা এবং আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। মেয়েটি ও পরিবারের নিরাপত্তায় নজর রয়েছে পুলিশের।’

/এএম/ 
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি