উল্টো পথে চলছিল অটোরিকশা, বাসচাপায় চালক-যাত্রী দুজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারপাসে উল্টো পথে আসা অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) ও দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস দেওহাটা ওভারপাস দিয়ে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মহাসড়কে তুলে দেন। এ অবস্থায় দ্রুতগতির বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, ‘অটোরিকশাচালক মহাসড়কের উল্টো পথে এসে দেওহাটা ওভারপাসে ওঠার চেষ্টা করেন। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও যাত্রী দুজনের মৃত্যু হয়। বাসটি আটক করা যায়নি। তাদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল