আশুলিয়ায় পিকআপে থাকা মালামালে আগুন

সাভার প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৩

ঢাকার সাভারের আশুলিয়ায় দাঁড় করিয়ে রাখা একটি পিকআপ ভ্যানে থাকা মালামালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে বগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বাসের চালক জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড়াবাড়ী এলাকায় সড়কের পাশে নানা ধরনের সবজি ও মশলা ভর্তি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যান চালক। ভোরে পিকআপে ভ্যানে থাকা সবজি ও মশলার ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুতই পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন ও পেঁয়াজ পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। এরপর দ্রুতই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের