২ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

সাভার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩২

দাবি নিয়ে আলোচনার আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ইটভাটা মালিক-শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার কিছু সময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মহাসড়ক এখন ক্লিয়ার, বিক্ষোভকারীদের সঙ্গে আমরা কথা বলছি। তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, পরিবেশ অধিদফতরের লোকজনও আসবে।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মালিক ও শ্রমিকরা।

অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরতরা।

ইটভাটার মালিকরা বলেন, ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া রয়েছে, মাটি সংগ্রহ করা আছে, ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয়। আমরা আর চালাবো না।

তারা আরও বলেন, গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন যারা বৈধ আছেন তারা থাকেন। গত বছরই যদি সাভারকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হতো তাহলে এ বছর আমরা বিনিয়োগ করতাম না, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাই না, কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এ ছাড়াও আমাদের পক্ষে আদালত থেকে আমরা রায়ও নিয়ে এসেছি, সেটিও মানা হচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী