আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১৯:০৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯:০৭

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ এনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ২২ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে ওলামা দলের ১৫ জন, বিএনপির চার জন, শ্রমিক দলের দুজন ও যুবদলের এক নেতা আছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা।

একই অভিযোগে এর আগের ১২ ঘণ্টায় উপজেলা বিএনপির সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেদসহ ১১ নেতা পদত্যাগ করার ঘোষণা করেন। এ নিয়ে পদত্যাগকারীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটির যারা পদত্যাগ করেছেন তারা হলেন- দলের উপজেলা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম, আবদুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দফতর সম্পাদক কায়ছারুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্যপদ থেকে ইসমাইল হোসেন, মির্জা আতোয়ার রহমান, হোসেন আলী, বছির উদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য মো. সজীব মিয়া, বজলুর রশিদ ওরফে খালেদ, আরিফুল ইসলাম ওরফে টিটু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, গজারিয়া ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন, দারিয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব শামীম শিকদার, শ্রমিক দলের দারিয়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিয়া হোসেন পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। প্রতিটি পদত্যাগপত্র জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘কিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন, তবে আমরা এখনো অফিশিয়ালভাবে পদত্যাগপত্র হাতে পাইনি। যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছেন। তারা হয়তো আবার দলে ফিরে আসবেন। অনেক দিন পর যখন এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়েছে, তখন একটি মহল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বলেন, ‘পর্যায়ক্রমে আরও দুই শতাধিক পদধারী নেতা পদত্যাগ করবেন বলে আমার সঙ্গে তাদের কথা হয়েছে।’

এ বিষয়ে টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খান বলেন, ‘আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জনগণ এবার ঐক্যবদ্ধ আছে, কোনও ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।’

/এএম/
সম্পর্কিত
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক